এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ্ রিমুকে একটি হত্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে উপজেলা ও শহরের ৭২টি ওয়ার্ডে অনির্দিষ্টকালের হরতাল পালন করছে তার কর্মী ও সমর্থকরা ।
মঙ্গলবার সকাল সাতটা থেকে এ হরতাল শুরু হয়েছে। এর আগে সোমবার (১ জুলাই) একটি হত্যা মামলার আসামী রায়হান রহমতুল্লাহ্ রিমুর জামিন নামঞ্জুর করে কাগারে পাঠায় আদালত।
তার নামে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ও মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর এবং শহর যৃূবলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান সাগর । এই হরতালের ঘোষনার অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৭টা থেকে উপজেলা ও শহরের সকল পয়েন্টে অবস্থান নেন হরতাল সমর্থনকারীরা। শহরের গুরুতৃপূর্ণ পয়েন্টসহ সারা উপজেলার বিভিন্ন পয়েন্টে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধসহ টায়ার জালিয়ে বিক্ষোভ করেন রিমু চেয়ারম্যানের কর্মী সমর্থক ও হরতাল পালনকারীরা। এসময় রিমু চেয়ারম্যানের দ্রুত মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন তারা । অবিলম্বে মুক্তি না দিলে মাদারগঞ্জ উপজেলা অচল করে দেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়। এদিকে হরতালের প্রভাবে মাদারগঞ্জ শহরসহ উপজেলা সমস্ত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে ।
মাদারগঞ্জ পৌর বাসটার্মিনালে কোন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়নি । অন্যদিকে এইচএসসি পরিক্ষার্থীর কেন্দ্রে আসা যাওয়ার সুযোগ ছিল। এছাড়া রোগী ও জরুরী সেবা মুলক প্রতিষ্ঠান হরতালের আওতামুক্ত ছিল। মুক্তির দাবিতে দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাতের নিটক একটি স্মারক লিপি প্রদান করে । পরে বিকেলে একটি বিশ্বাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে দ্রুত রিমু চেয়ারম্যানের মুক্তির দাবি ও হুশিয়ারী দেওয়া হয়। হরতালের আহ্বায়ককারী শহর যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাসানুজ্জামান সাগর বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল পালন করছি ।
আমাদের প্রিয় নেতার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো । মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন হরতালের সমর্থনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্ম পালন-করছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সব পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।