• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ২২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জাতীয় উন্নয়ন ও স্বদেশ গঠনে বড় অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমেলা খাতুন, তথ্য আপা সিরাজুম মনিরা এবং প্রবাসী কল্যাণ সেন্টার জেলা সুপারভাইজার মারুফ হাসান প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দক্ষতা বৃদ্ধি ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করা গেলে প্রবাসীরা আরও নিরাপদভাবে বিদেশে কাজ করতে পারবেন। পাশাপাশি প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং রেমিটেন্স ব্যবস্থাপনায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category