• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় ইউনিয়ন বিএনপি’র পরিচিতি সভা ও সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দিনকাল বিডি ২৪ / ৯৮৯ Time View
প্রকাশঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার সতীহাটে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার,সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার এবং দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।
প্রস্তুতিমূলক সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় নেতারা বলেন, দীর্ঘদিন পর তৃণমূলের প্রতিটি ইউনিয়নে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে, যা দলকে আরও সুসংগঠিত করবে। পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দলের প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই অনুষ্ঠান শুধু পরিচিতির জায়গায় সীমাবদ্ধ না রেখে বিএনপির রাজনৈতিক শক্তিকে মাঠপর্যায়ে আরও সক্রিয় ও দৃশ্যমান করার সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেন তারা।
সভায় আসন্ন কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং ইউনিয়নভিত্তিক প্রস্তুতির অগ্রগতি নিয়েও মতবিনিময় করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা এবং একতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত নেতারা উপস্থিত ইউনিয়ন কমিটির নেতাদের দিকনির্দেশনা দেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আহ্বান জানান।
পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে জানানো হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category