• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় কোটি টাকার সড়ক কাজে অনিয়ম, সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে কার্পেটিং

দিনকাল বিডি ২৪ / ২২১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিং সপ্তাহ না যেতেই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মান্দা উপজেলার সদর ইউনিয়নের চকমনসব গ্রামের ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তা থেকে দাওয়াইল মধ্যপাড়া মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার (দেউল মসজিদ -চকমনসব)সড়ক পাকাকরণ কাজ সম্প্রতি সম্পন্ন হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১কাটি ১৯ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, গত শনিবার কার্পেটিংয়ের কাজ শেষ করা হলেও এক সপ্তাহ না পেরোতেই রাস্তার বিভিন্ন স্থানে ভ্যান, ভটভটি কিংবা পায়ে হেঁটে চলাচল করলেই কার্পেটিং উঠে যাচ্ছে। এতে হতবাক হয়ে পড়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য নির্মিত সড়কের একাধিক স্থানে কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়ে পাথর ও বিটুমিন আলাদা হয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা দুলু, জাহাঙ্গীর, পারভীন ও রেজাউল অভিযোগ করে বলেন, কাজ তদারকির দায়িত্বে থাকা এলজিইডি মান্দা উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামকে বারবার জানানো হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি। ঠিকাদারের সঙ্গে সখ্যতা করে নিম্নমানের পাথর, কম বিটুমিন ও ঠান্ডা মিক্সিং ব্যবহার করে দায়সারা কাজ করায় কয়েক দিনের মধ্যেই রাস্তার এই বেহাল দশা হয়েছে।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম কার্পেটিং উঠে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘কিছু মাল ঠান্ডা ছিল, তাই উঠে যাচ্ছে। বিষয়টা দেখা হচ্ছে।’ তবে এ নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে তিনি অনীহা প্রকাশ করেন।
এদিকে এলজিইডি মান্দা উপজেলা শাখার প্রকৌশলী আবু সায়েদ বলেন, ‘স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করা হয়েছে। কয়েকটি জায়গায় কার্পেটিং উঠে যাওয়ার সত্যতা পাওয়া গেছে। সেগুলো রেকটিফিকেশন করা হয়েছে, যা কাজের অংশ হিসেবেই ধরা হয়েছে।’
স্থানীয়রা দ্রুত সড়কটির টেকসই পুনঃনির্মাণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category