• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালী, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

দিনকাল বিডি ২৪ / ২৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে র‌্যালীটি শুরু হয়। র‌্যালীটি প্রসাদপুর বাজার প্রদক্ষিণ করে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে মান্দা ফেরিঘাটে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ (মান্দা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীবসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
এছাড়াও মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল এবং নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমান উপস্থিত ছিলেন।
র‌্যালী শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময়েও বিজয়ের চেতনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। তারা মান্দাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category