• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর উল্লেখ করে মামলা করায় বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন রাজশাহীতে মদ-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ মাদক কারকবারী গ্রেফতার -৫ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক পার্বতীপুরে মিড ওয়াইফ ওয়ারী ডে পালন চারঘাট প্রেস ক্লাবের আয়োজনে প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিল, প্রধান অতিথি ছিলেন এমপি আবু সাঈদ চাঁদ নওগাঁর আত্রাইয়ে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেপ্তার

মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর নাম মোছা. আখি বেগম (৩০)। তিনি হুলিবাড়ী গ্রামের মো. আনারুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই সুজন খানের নেতৃত্বে একটি আভিযানিক দল হুলিবাড়ী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আখি বেগমকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category