• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

দিনকাল বিডি ২৪ / ৬০ Time View
প্রকাশঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার ৩ নম্বর পরানপুর ইউনিয়নের সীমান্তবর্তী চককেশব শান্তার ব্রিজের মোড় থেকে প্রায় ৫০০ মিটার পূর্বে ভাঙ্গা এলাকায় শূকুরের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের ছোট ভাই। পেশায় তিনি একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। উপজেলার বানিশর-কালিতলা বাজারে তার একটি ফার্মেসি রয়েছে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে ব্যবসায়িক কাজে মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুরের দিকে যাচ্ছিলেন শাহজাহান আলী। এ সময় এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর সমদেনা জানানো হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category