• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় ড্রেনে সুয়ারেজ লাইন সংযোগে নিষেধাজ্ঞা

দিনকাল বিডি ২৪ / ৩০২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় জলাবদ্ধতা নিরসনে নির্মাণাধীন ড্রেনে বাসাবাড়ি ও স্থাপনার সুয়ারেজ লাইন সংযোগ না দিতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে ড্রেন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হলেও স্থানীয় কিছু বাসিন্দার জায়গা প্রদান না করায় নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে বরাদ্দও ফেরত গেছে।
এরই মধ্যে কিছু বাসাবাড়ি ও স্থাপনা থেকে ওই নির্মাণাধীন ড্রেনে সুয়ারেজ লাইন সংযোগ দেওয়া হয়েছে, যার ফলে এলাকায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ড্রেনটির নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো বাসাবাড়ি বা স্থাপনা থেকে ড্রেনে সুয়ারেজ লাইন সংযোগ না দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত সভায় ড্রেন সংক্রান্ত এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category