• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

মান্দায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

দিনকাল বিডি / ৭১২ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মান্দায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মান্দা সদর ইউনিয়নের পিরপালী বাজার, বিন্দু বাজার, কোচরা বাদলঘাটা বাজার ও বাদলঘাটা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে বিএনপির দৃষ্টিভঙ্গি ও ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এম এ মতীন। এ সময় তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একমাত্র রোডম্যাপ।”
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সদস্য হামিদুর রহমান শাহানা, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category