• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় পারিবারিক বিরোধে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির কোপে আশরাফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাই বাবুকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে এই বিরোধ নিয়ে তাদের মধ্যে ফের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই বাবু ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বটি এনে বড় ভাই আশরাফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর জখম হন।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর গ্রাম পুলিশের সহায়তায় স্থানীয়রা অভিযুক্ত বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
তিনি আরও বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তুচ্ছ পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category