• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৬৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে নওগাঁর মান্দায় লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ঠাকুরমান্দা ও চেরাগপুর সুফিয়া বাজার এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীনের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিএনপির দৃষ্টিভঙ্গি ও ৩১ দফার মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
এ সময় এম এ মতীন বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একমাত্র রোডম্যাপ।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন। এছাড়া ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল হালিম দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category