• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় বিয়ের আনন্দ রূপ নিলো বিষাদে: নদীতে ডুবে প্রাণ গেলো স্কুলছাত্রীর

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসল করতে নেমে রিয়া মনি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে শিশুটির এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রিয়া মনি রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনি হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ২৯ মার্চ বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসে রিয়া। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে আত্রাই নদীতে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে সে। সাতার না জানায় একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় রিয়া। তার সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর রিয়াকে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাসনিম হুসাইন আরিফ বলেন,“শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সম্ভবত ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় উদ্ধারের আগেই সে প্রাণ হারায়।”
এদিকে রিয়ার অকাল মৃত্যুতে বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চকবালু গ্রামের বাতাস। খালার বাড়িতে বেড়াতে এসে এভাবে লাশ হয়ে ফিরতে হবে-এটি মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।
মান্দা থানার ওসি –তদন্ত আব্দুল গণি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category