• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় মোটরসাইকেলে মস্তি করতে গিয়ে দুর্ঘটনায় ২ বন্ধু নিহত,আহত-৪

দিনকাল বিডি / ১১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃনওগাঁর মান্দায় বেপরোয়া গতিতে মস্তি করতে গিয়ে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছে।এদুর্ঘটনায় আরো ৪ বন্ধু গুরুতর আহত হয়েছে।২২ অক্টোবর বুধবার রাত সাড়ে সাতটার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের জেলার মান্দা উপজেলার সাতবাড়িয়া ইটভাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার গনেশপুর গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০) ও জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০)। আহতরা হলো আশিক (২০), সাদিক (২০), তরুণ (২০)ও মনোয়ার (২০)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানায়,তিন মোটরসাইকেল যোগে হতাহত ওই ৬ বন্ধু সতিহাট বাজার থেকে ফেরিঘাট এলাকায় আড্ডা দেয়ার জন্য রওনা দেয়। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মস্তি করতে গিয়ে পথিমধ্যে ওই ইটভাটা এলাকায় তাদের মোটরসাইকেল মধ্যে সংঘর্ষ হয়।এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন মোটরসাইকেলে সড়কের উপর ছিটকে পড়লে ঘটনা স্থলেই দুই বন্ধু নিহত হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি আবু রায়হান জানান, মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category