• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনকাল বিডি / ১১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলা সমবায় অফিসার (অব.) আব্দুল হাকিম, উপজেলা সমবায় অফিসের সরকারি পরিদর্শক শফিকুল ইসলাম ও উজ্জ্বল কুমার কবিরাজ।
এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভের ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম বাদশা, জোতবাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আনসার আলী, উপজেলা বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সতিহাট কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সমাজে ঐক্য, সাম্য ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই দেশের টেকসই উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category