• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন অফিস নওগাঁর আয়োজনে এবং মান্দা উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর নওগাঁ জেলা উপ-অধিনায়ক মেজর রাসেল, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মুত্তালিব, মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আখতার জাহান সাথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন,মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার সাইফ আহমেদ নাসিম, বাংলাদেশ সেনাবাহিনীর মান্দা উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শুভ এবং মান্দা উপজেলা বিজিবি ক্যাম্প ইনচার্জ সুবেদার আব্দুল আউয়াল।
উল্লেখ্য,৪৯ নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনটি ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের মোট জনসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৫৮৮ জন। এর মধ্যে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৬৪৩ জন, নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২১৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
মান্দা উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ৬৮টি, গুরুত্বপূর্ণ ৪৩টি এবং অতি গুরুত্বপূর্ণ ৩৬টি। মোট ভোটকক্ষ (বুথ) সংখ্যা ৭৩৬টি।
নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার রয়েছেন ১১৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৭৩৬ জন এবং মোট ভোটগ্রহণ কর্মকর্তা ২ হাজার ৩২৫ জন।
প্রশিক্ষণে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category