• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

মান্দার লক্ষীরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় “লক্ষীরামপুর উচ্চ বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর উচ্চ বিদ্যালয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে চলে একটানা ভোটগ্রহণ। এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে ৫ এবং সংরক্ষিত মহিলা আসনের ২ জন সর্বমোট ৭ জনের মধ্যে ৬৭ টি ভোট পেয়ে আনোয়ার হোসেন ,৬০ টি ভোট পেয়ে ইয়াকুব আলী,৫৮টি ভোট পেয়ে মামুনুর রশিদ এবং ৫৩ টি ভোট পেয়ে আশাদুল ,সংরক্ষিত মহিলা আসনে ৬৮ টি ভোট পেয়ে পারভিন আক্তার নির্বাচিত হয়েছেন ।

অপরদিকে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় জাহাঙ্গীর আলম ও রেন্টু কুমার এবং মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় বীণা খাতুন নির্বাচিত হয়েছেন। ভোট গণণা শেষে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন মান্দা উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার এস.এম আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি নাজমুল হোসেন ষ্টার, প্রধান শিক্ষক আব্দুর রহিম আকন্দ এবং দাতা সদস্য মকবুল হোসেন সোনার প্রমূখ।

উল্লেখ্য, বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৮৩ জন। এতে ১১০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে একটি ভোট বাতিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category