• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশর স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সতীহাট কে. টি উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় ৫নং গণেশপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠুনের সঞ্চালনায় এবং সভাপতি শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গনেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শামশুল ইসলাম বাদল। এসময় গণেশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি দেওয়ান সাখাওয়াত হোসেন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক বাবুল আক্তার মোল্লা,সাংগঠনিক সম্পাদক মকছেদ আলী,গনেশপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন,সাধারণ সম্পাদক ওমর ফারুক, ছাত্রদল নেতা ছাব্বির চৌধুরী ও সিয়াম চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সতীহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ অত্র ইউনিয়নের প্রতিটি মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category