• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় “গাইহানা- কৃষ্ণপুর নবজাগরণী ক্লাব” এর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ২৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধি,,

নওগাঁর মান্দায় ঈদ আনন্দ মেলা,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুন (সোমবার) রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা- কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “গাইহানা- কৃষ্ণপুর নবজাগরণী ক্লাব” এর উদ্যোগে এসব আয়োজন করা হয়। এসময় অত্র ক্লাবের সাধারণ সম্পাদক মোহাইমিনুল শামীমের সঞ্চালনায় ও সভাপতি মোস্তাকিম বিল্লাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু এবং কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রমূখ।
এসময় মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড.কুমার বিশ্বজিৎ,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম,আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল,যুগ্ম আহবায়ক ডি.এম আব্দুল মালেক,এনামুল হক,এ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন এবং ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ আনন্দ মেলা,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তোফাজ্জল হোসেন প্রাং,মোকলেছার রহমান ও অত্র ক্লাবের নিবেদিত সকল সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category