• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় নিহত শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন ও আইনশৃঙ্খলার বিদ্যমান পরিস্থিতি এবং স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় নওগাঁর মান্দায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের চকভোলাই ঈদগাহ মাঠে নূরুল্যাবাদ ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিন সরকার নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪৯-নওগাঁ ৪ (মান্দা) আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিল্পপতি মোঃ সাদিকুল ইসলাম (সোহাগ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুক্তার হোসেন,৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ আহম্মেদ সুমন,জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম- আহবায়ক আনোয়ার হোসেন শাহ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি জাহিদ হোসেন,লুৎফর রহমান, নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,ছাত্র নেতা জুয়েল রানা, নূরুল্যাবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাসেল, যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ, ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক উজ্জল এবং ৫ নং ওয়ার্ড মৎসজীবি দলের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category