• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় বিএনপি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় রাতারাতি অনুমোদন দেওয়া ৮ ইউনিয়ন বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, সাবেক সহসভাপতি আফাজ উদ্দিন মোল্লা, বিএনপিনেতা রফিকুল ইসলাম, নুর বকস ম-ল, মোজাম্মেল হক, সাইদুর রহমান মোল্লা, ফজলুল বারী সাফি, ডা. রইছ উদ্দিন, জেএম নাজিম উদ্দিন ও প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, ছাত্রদলের আহবায়ক শাহিদুজ্জামান সালেক প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত পাঁচ বছরেও উপজেলার ভারশোঁ, ভালাইন, পরানপুর, কুসুম্বা, তেঁতুলিয়া, নুরুল্লাবাদ, কাঁশোপাড়া ও কশব ইউনিয়নে কোনো সম্মেলন করা হয়নি। অথচ গত বৃহস্পতিবার (২৭ জুন) রাতে এসব ইউনিয়নে কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু।

বক্তারা অভিযোগ করে বলেন, অনুমোদনপ্রাপ্ত ৮ ইউনিয়নে এখন পর্যন্ত আহবায়ক কমিটি দিয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্মেলনে ছাড়াই ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে রাতারাতি এসব ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এসব পকেট কমিটি বাতিলের দাবি জানানো হয় প্রতিবাদ সভায়।

উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ অক্টোবর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির গঠন করা হয়। এর পর ১৪ ইউনিয়নে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। উপজেলা আহবায়ক কমিটি গঠনের ২বছর পর শুধুমাত্র মৈনম ইউনিয়নে সম্মেলন হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ৫ বছর পেরিয়ে গেলেও অবশিষ্ট ইউনিয়নগুলোতে কোনো সম্মেলন করতে পারেনি আহবায়ক কমিটি।
তবে রাতারাতি পকেট কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

তিনি বলেন, সাংগঠনিক নিয়মনীতি মেনেই ৮ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। এতে কোনো অনিয়ম করা হয়নি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category