• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখা’র আয়োজনে মান্দা ফেরিঘাট দলীয় কার্যালয়ে এ বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম এ মতিন, মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম- আহবায়ক একেএম নাজমুল হক (নাজু),মোজাম্মেল হক মকুল, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী (টিপু), সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম সরদার এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খাঁন প্রমূখ। এসময় মান্দা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category