• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ই মার্চ) বেলা ১১ টায় বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে মান্দা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আফসারুজ্জামান, ডাটা এন্ট্রি অপারেটর মঞ্জুর রহমান,মাহবুবুল আলম,শাহনেওয়াজ আহম্মেদ,স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর শাকিলা পারভীন,অফিস সহায়ক নজরুল ইসলাম,পরিচ্ছন্নতাকর্মী সোহেল রানা এবং নৈশ্য প্রহরী তাইজুল ইসলাম প্রমূখ।

বেলা ১১ টা থেকে বেলা দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি করেন তারা।
এসময় উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আফসারুজ্জামান বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই। মূলতঃ জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category