• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু, জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার বিয়াশ জামাই মেলা বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: রাজশাহীর ডিসি ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

মান্দা থানা ও ব্যারাকের সংস্কার কাজের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৩৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় থানা ভবন ও ফোর্সের ব্যারাকের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্কারকৃত এই কাজের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
উদ্বোধন শেষে পুলিশ সুপার থানা ভবন ও ফোর্সের ব্যারাক পরিদর্শন করেন। পরে তিনি অফিসার ও ফোর্সদের সঙ্গে আয়োজিত বিশেষ রোল কলে মতবিনিময় সভায় মিলিত হন।
দ্রুততম সময়ের মধ্যে থানা ভবন ও ব্যারাক সংস্কার সম্পন্ন হওয়ায় রোল কলে উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মান্দা একটি ঐতিহ্যবাহী পুলিশ স্টেশন। এখানে কর্মরত সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি অপরাধ প্রতিরোধ, অপরাধী দমন এবং মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার জন্য অফিসার ও ফোর্সদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এসময় মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ও ওসি (তদন্ত) আব্দুল গণিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category