এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শিক্ষা ব্যবস্থা কে বলতে গেলে একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে সরকারের পা-ছাটা গুটি কতেক ব্যাক্তি বিশেষ। আর তার কারনে এর প্রতিক্রিয়া স্বরূপ আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বড় ধরনের ঝড় বইয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে থাকা সকল কমিটি বাতিল এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব রত: প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের কে অপসারণ করা হয়/হয়েছে। যাহা এখনো চলমান ও রয়েছে।
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার অতি প্রাচীন তম: সু’নামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বারইয়ারহাট বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন মাষ্টার মোঃ এনামুল হক। তিনি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে কি ভাবে শিক্ষা প্রতিষ্ঠানটি কে আরো ব্যাপক উন্নয়নের ছাদরে মোড়ানো যায় তার জন্য নিরলস কাজ করে আসছেন।
তার ঐকান্তিক প্রচেষ্টায় অতিতের যে কোনো সময়ের চাইতে এই বারইয়ারহাট বালিকা বিদ্যালয় যে অনেক টা উন্নত তা দল-মত নির্বীশেষে কেউ-ই অস্বীকার করতে পারবে না।
রাজনীতি করা আর রাজনৈতিক দল পছন্দ করা এবং যে কোনো প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা এক নয়। সুচারু রুপে দায়িত্ব পালন করে যেতে পারলে প্রতিষ্ঠানের যে ভাবে উন্নয়ন হয়/হবে ঠিক সে ভাবেই সবার কাছ থেকে সম্মান কুড়িয়ে নেয়া যায় এবং যাবে ও যে, সে কথা মনে প্রাণে বিশ্বাস রেখে বারইয়ারহাট বালিকা বিদ্যালয়টি কে নিজের সন্তানের মতো আঁকড়ে ধরে রয়েছেন তিনি।
বারইয়ারহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ এনামুল হক এর দায়িত্ব পালনে আসা থেকে এ পর্যন্ত কি এবং কতোটুকু উন্নয়ন হয়েছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিতে তার বিস্তারিত পরে স্ব বিস্তারে তুলে ধরা হবে।