• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মিথ্যা ও সাজানো জঙ্গি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মীরসরাই উপজেলা বিএনপি নেতা-কর্মীরা

দিনকাল বিডি ২৪ / ৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ৪ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সদর থানার সাবেক আওয়ামী তাবেদার ওসি সাইরুল ইসলামের অতি উৎসাহ- উদ্দিপনায় মিথ্যা-বানোয়াট/ সাজানো
জঙ্গি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলার সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী এবং বর্তমান আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী সহ বেশ কয়েকজন নেতা-কর্মী।
দীর্ঘ মাসের পর মাস ও বছরের পর বছর যাবত উক্ত মামলায় হয়রানির শিকার সহ আদালতে হাজিরা দিতে দিতে উক্ত বিএনপি’র নেতা-কর্মীরা নিজেদের অর্থ-সম্পদ হারানো সহ দুর্ভোগ পোহানোর অন্ত ছিলো না।মীরসরাই উপজেলার সাধারণ মানুষ মনে করেন, বিএনপি ও জামায়াতের উচিত ছিলো- প্রশাসনের কর্তাব্যক্তির চেয়ারে বসে যারা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ইন্ধনে অতি উৎসাহী হয়ে বিএনপি-জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও আজগুবি/গায়েবি মামলা বাণিজ্য করেছে, রাত-বিরাতে বাসা/বাড়িতে গিয়ে গ্রেপ্তার-হয়রানির ‘খড়গ’ চালিয়েছে এবং থানায় ধরে নিয়ে বিনা অপরাধে শুধু মাত্র আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করার কারনে শারীরিক নির্যাতন করেছে, রিমান্ডের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার উচিত। এবং প্রত্যেকের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে স্থানীয় থানায় অথবা আদালতে মামলা করার দরকার ছিলো। তা যদি করা হতো তাহলে ভবিষ্যতে এমন ধরনের কাজ উদাহরণ হিসেবে জ্বল জ্বল জ্বল করে থাকতো আজীবন। এমনকি আগামী দিনগুলোতে মিথ্যা বানোয়াট ও দমন পীড়নের উদ্দেশ্য এমন মামলা থেকে সবাই সচেতন থাকতো।
সাধারণ মানুষ মনে করেন, আগের কথা বাদ দিলে ও গত ৯ মাসের মাথায় বিএনপি ও জামায়াত নের্তৃবৃন্দ সেই রকম কাজ করে একদিকে উদাহরণ সৃষ্টি করতে পারতো এবং অন্য দিকে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসাহ ও যোগান দিতে পারতো।
কিন্তু, তারা তা করতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের কাছে যেমনি নানাবিধ: প্রশ্নের সম্মুখীন হয়েছে তেমনি দলের সাধারণ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের বহি:প্রকাশ ঘটানোর উপক্রম সৃষ্টি করেছে।
প্রকৃতপক্ষে ওই সব অপরাধীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কোথাও কোনো উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে স্ব স্ব দলীয় দায়িত্ববান নের্তৃবৃন্দরা।
যার ফলে, একই পন্থায় ভুয়া মামলা বাণিজ্য চলার সুযোগ সৃষ্টি করে দেয়া হচ্ছে/হয়েছে বলে ও মনে করেন মীরসরাই উপজেলার আপামর জনসাধারণ।
মামলা থেকে অব্যাহতি লাভের পর মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী এবং বর্তমান মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে বলেন, দীর্ঘ ১৭ বছর মীরসরাই উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা মামলা-হামলায় জর্জরিত হয়ে এক বিভিষিকাময় পরিস্থিতির মোকাবেলা করে এসেছেন। এখন সবার দায়িত্ব ওই সব নেতা-কর্মীদের কে দলীয় ভাবে যথাযথ মূল্যায়ন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category