এম, এ কাশেম, জেলা প্রতিনিধি ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম : চট্টগ্রাম (উত্তর) এর মীরসরাই উপজেলায় কর্মরত: জাতীয় দৈনিক ‘সংগ্রাম’ পত্রিকার সংবাদদাতা, মীরসরাই সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, মীরসরাই পৌর সদরস্থ ফেনাফুনী এলাকায় অবস্থিত ‘তামরীজ’ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক ছায়েফ উল্লাহর বড় ভাই মরহুম ছফি উল্লাহর রুহের মাগফিরাত কামনায় ঈছালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল।
সাংবাদিক ছায়েফ উল্লাহ জানিয়েছেন, ১ মার্চ (শুক্রবার) বাদ মাগরিব তার নিজ বাড়ি এলাকা মীরসরাই পৌর সদরস্থ ফেনাফুনী (ইসমাইল কার্পেট ইন্ডাস্ট্রিজ এর পশ্চিম পাশে) গ্রামের বাইতুল হক জামে মসজিদ এ তার বড় ভাই মরহুম হাকিম মুহাম্মদ ছফি উল্লাহর রুহের মাগফিরাত কামনায় এক ঈছালে সাওয়াব ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
উক্ত ঈছালে সাওয়াব ও দোয়া মাহফিল এ মসজিদের মুসল্লি ও এলাকার বিভিন্ন লোকজন শরিক হন্। দোয়া/মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাপ্ট পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মুহাম্মদ আবদুল মান্নান।
উল্লেখ্য, মীরসরাই পৌর সদরের সবার (প্রায়) পরিচিত, ‘তামরীজ দাওয়াখানা’র প্রতিষ্ঠাতা, সদালাপি- মিষ্ট ভাষী হাকিম মুহাম্মদ ছফি উল্লাহ্ গত ১৬ ফেব্রুয়ারি সকালে চিকিৎসা রতাবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন।
সাংবাদিক মুহাম্মদ ছায়েফ উল্লাহ্, তার বড় ভাই মরহুম মুহাম্মদ ছফি উল্লাহর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।