• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মীরসরাইয়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রাঘাতে বিএনপি নেতা মৃত্যু শয্যায়

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীদের দফায় দফায় অব্যাহত হামলায় সাধারণ মানুষরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।
সূত্র জানায়, আওয়ামী লীগ সকল পর্যায় থেকে বিতাড়িত হওয়ার পর কতিপয় স্বার্থবাদী ব্যাক্তি বিশেষের আশ্রয়-প্রশ্রয়ে থেকে সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর।

গত ২/৩ দিন যাবত আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীরা এ পর্যন্ত প্রায় ২৩/২৪ জন নেতা-কর্মীর ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে।
এ হামলার ধারাবাহিকতায় গতকাল রাতে বারইয়ারহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত আহত করেছে।

প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত: ডাক্তারের পরামর্শ ক্রমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে দলীয় সূত্র জানায়।
এদিকে এর আগে সন্ত্রাসীরা বারইয়ারহাট পৌরসভায বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজিকে হত্যার চেষ্টা চালায়। কোনো মতে সে প্রাণে বেঁচে গেলে ও সন্ত্রাসীরা তার ছোট ভাই ইকবাল হোসেন মিয়াজির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
বর্তমানে সে মৃত্যু শয্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

সূত্র জানায়, তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় তাকে হেলিকপ্টার যোগে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
এ ছাড়া সন্ত্রাসীরা কয়েক জন নেতার বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর সহ ব্যাপক ক্ষতি সাধন করেছে। এবং বিভিন্ন নেতার ঘর/বাসা থেকে জিনিস পত্র লুট করে নিয়ে যায় বলে ও অভিযোগ রয়েছে।

এর বাইরে সন্ত্রাসীদের হামলায় বাকি প্রায় ২০/২১ জন বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।
মীরসরাই উপজেলার তৃণমূল বিএনপি’র নেতা-কর্মীরা মীরসরাই- বারইয়ারহাট পৌরসভায় আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দলীয় ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category