এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : মীরসরাইয়ে মানবিক ম্যান মোশাররফ হোসেন: কর্মে যার পরিস্ফুটন, প্রশংসা কুড়াতে টাকা লাগেনা- কর্ম-ই যথেষ্ট যে তার প্রমাণ তিনি নিজেই। উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অধিবাসী মোঃ মোশাররফ হোসেন বারইয়ারহাট পৌরসভা বাজারে দীর্ঘদিন যাবৎ ব্যবসায় রত: থাকার সুবাদে পরিচিতির পরিধি ঘটাতে সক্ষমতা অর্জন করেছেন।
তিনি বারইয়ারহাট পৌরসভা বাজারে বাঁশ ব্যবসায় রত: থেকে বিভিন্ন মানুষের বিপদাপদ/ অভাব- অনটনে প্রায় সময় নিজেকে বিলিয়ে দিয়ে একজন মানবিক মনের মানুষ হিসেবে অনেকের আস্থা ভাজন ও হয়ে উঢঠেছেন তিনি।
কোনো একজন মানুষ অভাবগ্রস্থতায় তার কাছে সহযোগিতা কামনা করলে তিনি তার দিকে সহযোগিতার হস্ত প্রসারিত করে দিয়েছেন যে তার প্রমাণ ও রয়েছে।
মোঃ মোশাররফ হোসেন ব্যবসা পরিচালনা করে যাওয়ার পাশাপাশি রাজনীতির সাথে ও সম্পৃক্ত। তিনি বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি তার নিজ এলাকা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও।ব্যবসার পাশাপাশি তিনি রাজনৈতিক কর্মে ও যথেষ্ট সময় দিয়ে থাকেন। দলের যে কোনো প্রোগ্রামে নিজের উপস্থিতি জানান দিয়ে দলকে কতো ভালোবাসেন তার উদাহরণ সৃষ্টি করে ও দলীয় গ্রাউন্ডে প্রায় অনেকের কাছে দল নিবেদিত হিসেবে পরিচিত।
দলের জন্য এমন একজন নিবেদিত প্রাণ নেতা/কর্মী হওয়ার পর ও দলীয় সুযোগ- সুবিদা হাতিয়ে নেয়া থেকে দুরে থাকায় অনেকের কাছে প্রিয় ভাজন ও সে।
সময়ের গুনে যেখানে অনেক কে দেখা যায়, ক্ষমতাসীন দলের সামান্য তম: কর্মী-সমর্থক হয়ে ও একেকজন একেক ভাবে বিভিন্ন সুযোগ-সুবিদায় শুন্য থেকে লাখোপতি- কোটিপতি বনে গেছে সেখানে মোশাররফ হোসেন নিজের শ্রম সাপেক্ষ ব্যবসা পরিচালনা করার মাধ্যমে পরিবার-পরিজন সহ অন্যান্য প্রায় সব দিক দিয়ে ম্যান্টেন্ড করে চলতে দেখা যায় তাকে।
বর্তমান সময়তে রাজনৈতিক পরিমন্ডলে তার মতো ওই রকম নেতা-কর্মী মেলা খুব- ই দুষ্প্রাপ্য বলে অনেকেরই অভিমত।