নিজস্ব প্রতিবেদক :: উত্তর চট্টগ্রামের পুরো মীরসরাই উপজেলা ব্যাপী যাকে নতুন করে দলীয় কোনো নেতা-কর্মীর কাছে পরিচয় তুলে ধরার দরকার নেই। তথাপি, উক্ত আবু সাঈদ বাবলু (Abu Sayed Bablu) মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অত্র ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিগত আওয়ামী দুঃশানামলে নিজের উপজেলা ছাড়িয়ে পুরো চট্টগ্রাম এমন কি দেশের রাজধানী ঢাকাতে ও বিএনপি’র ডাকা ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি অর্জন করা, চট্টগ্রামের যে কোনো প্রোগ্রামে যার সরব উপস্থিতি সেই আবু সাঈদ বাবলু বর্তমানে চোখের অপারেশন জনিত কারণে অসুস্থ্যাবস্থায় নিজ বাড়িতেই অবস্থান করে যাচ্ছেন।
খবর পেয়ে পুরোনো দিনের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাবেক সদস্য, মীরসরাই জাসাস এর সাবেক সাহিত্য সম্পাদক, ২নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি’র একমাত্র মুখোপত্র দৈনিক ‘দিনকাল’ পত্রিকার মীরসরাই প্রতিনিধি, জাতীয় অনলাইন দৈনিক ‘দিনকাল বিডি’ প্রতিনিধি এবং শহীদ প্রেসিডেন্ট ‘জিয়াউর রহমান’ এর ডাক নামে প্রকাশিত ‘কমল’ নিউজ ডট কম পত্রিকার সম্পাদক/প্রকাশক এবং মালিক সাংবাদিক এম, এ কাশেম ২৪ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১২ টার দিকে তার বাড়িতে ছুটে যান তার খোঁজ খবর নেয়ার জন্য।
দেখা, অত:পর আলাপ প্রসঙ্গে সাবেক যুবদল ও বর্তমান বিএনপি নেতা আবু সাঈদ বাবলু জানান, বর্তমানে তিনি আগের থেকে কিছুটা স্বস্তি ও সুস্থ্যতা অনুভব করে যাচ্ছেন।
তিনি সবার কাছে তার জন্য দোয়া করে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।