এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : অবশেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসভাস্থ কলেজ রোডের সামনে বরাবর ওভারব্রিজ এর উপরিভাগ মীরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট সাইফুর রহমান এর দাড়ি পাল্লা প্রতীক এর প্রচারণার অংশে লাগানো সু’বিশাল ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে।
এতে ক্ষাণিকটা দুর্নাম এর বোঝা জামায়াতে ইসলামীর রাজনৈতিক কাঁধে হলে ও অনেক টা প্রশংসনীয় ও বটে।
তবে, ওই রকম একটি বিবেক বর্জিত ঘটনা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মধ্যে আলোচনা-সমালোচনার খোরাকে পরিনত হয়েছিলো। এমন কি ওই ঘটনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের কে ও বিব্রত বোধের দিকে ঠেলে দিয়েছিলো।
উল্লেখ্য, ওই রকম চমকপ্রদ ঘটনার ছবি সহ সংবাদ গত ১৮ সেপ্টেম্বর পত্রিকায় প্রকাশিত হয়েছিলো।