এম, এ কাশেম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই বিএনপি’র রাজনীতিতে নোংরামী শিকার থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন: দাবি বিএনপি’র বড় একটি অংশের নেতা-কর্মী ও একাধিক সাধারণ মানুষের।
সূত্র জানায়, মীরসরাই বিএনপি’র রাজনীতিতে এযাবৎ কালে যাহা হচ্ছে তাহা অতিত ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে চলেছে! একে অন্যের বিরুদ্ধে নোংরা পরিবেশীয় রাজনৈতিক বুলি ছুড়ে মারা এবং একে অন্যের বিপক্ষে অবস্থান নেয়া।
এবং শেষ পর্যন্ত মীরসরাই থানা যুবদলের বর্তমান আহবায়ক মোঃ কামাল উদ্দিন ও বিতর্কের জালে আবদ্ধ হয়ে গেলেন!?
খবরে প্রকাশ- গতকাল দিবাগত রাত প্রায় সাড়ে ১০ টার দিকে ফ্যাসিবাদী রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিগত আওয়ামী সরকারের সময়ে মীরসরাই উপজেলার ত্রাস হিসেবে চিহ্নিত সাহেদুল হক গত ৫ আগষ্টের পর পালিয়ে থেকে নিজ এলাকার রাজনৈতিক সাইনবোর্ড ধারী দু’একজনের সাথে গোপনে যোগাযোগ করে এলাকায় আসে। এবং যথারীতি নিজ বাড়িতে অবস্থান করছে মর্মে খবর পাওয়ার পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী সমেতো বিগত আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন ভাবে অত্যাচার-নির্যাতনের শিকার হওয়া এলাকার লোকজন তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এমতাবস্থায় বাড়ি-ঘরে থেকে ও না থাকার ভ্যান করে রাতের আঁধারে নিজের প্রাইভেট গাড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানা পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে বড় তাকিয়া বাজারস্থ ইকোনমিক জোন’র রাস্তার মাথায় তাকে আটক করে!
খবরটি চারিদিকে ছড়িয়ে পড়তে পড়তে স্থানীয় সাংবাদিকদের কর্নে ও প্রবেশ করে। আর সাংবাদিক নামধারী হাতে গোনা ক’জন ব্যাতীত অন্যান্য সাংবাদিকরা ব্যাপক তথ্যানুসন্ধান চালিয়ে পত্রিকায় নিউজ ও করে সে রকম ভাবে। কিন্তু, সাংবাদিক নামধারী দু’ একজন সহ স্বার্থান্বেষী মহল বিশেষ সোশ্যাল মিডিয়ায় লিখেছে এবং লিখে যাচ্ছে- উক্ত ছাত্রলীগ নেতা সাহেদুল হক কে মীরসরাই থানা যুবদলের এক নেতা (নাম উল্লেখ না করে থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন কে ইশারা করে)’র সাথে তার অফিসে গোপন বৈঠক এর সময় আটক করে পুলিশ!
কিন্তু, এ প্রসঙ্গে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন- কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাহেদকে ইকোনমিক জোন’র রাস্তার মুখ থেকে গাড়ি তল্লাশি করে আটক করা হয়।
এখন সাধারণ জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপির রাজনীতি নিয়ে কে বা কারা এমন নোংরামি শুরু করছে?