• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা পেল উলিপুর থানার পুলিশ সদস্যরা

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর থানার পুলিশ সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার(৭ আগস্ট) সকালে উলিপুর থানা চত্বরে পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদান করেন কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ আখতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা, এসআই আতিকুজ্জামান আতিক, শাহ আলম প্রমুখ।

কুড়িগ্রামে পুলিশ সুপারের উদ্যোগে এই প্রথম জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ইউনিটের সকল সদস্যদের সাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সকল সদস্যদের সাস্থ্য বিষয়ক প্রাথমিক তথ্য সংরক্ষণের মাধ্যমে সাস্থ্যসেবা কার্যক্রমকে আরো সহজিকরণ করতে ডাটাবেইজ তৈরি কার্যক্রম শুরু করা হয়েছে।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের সাস্থ্যসেবা নিশ্চিত ও তাদের সাস্থ্য বিষয়ক ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। ধারাবাহিকভাবে জেলা পুলিশের সকল ইউনিটে এই মেডিকেল ক্যাম্প মাসিক ভিত্তিক অনুষ্ঠিত হবে। সকলকে সাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category