জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে শ্যামপুর ইউনিয়নের ২নং চর এলাকার আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক। বুধবার (২৭ মার্চ) দুপুরে ঘর গুলো পরিদর্শন করেন তিনি।
বিভিন্ন সমস্যার কারণে ২ নম্বর চর আশ্রয়ন প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই আশ্রয়ন প্রকল্পে মোট ২৪টি ঘর রয়েছে। ঘর গুলো যাদের জন্য বরাদ্দ তারা এসব ঘর গুলোতে থাকেন কিনা সে বিষয়ে তদারকি করেন ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শুনেন ইউএনও মাহবুবা হক ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, আশ্রয়ন প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। যাদের জন্য ঘরগুলো বরাদ্দ তাদের বেশিরভাগ সদস্যকে উপস্থিত পাওয়া গেছে। আর অল্প কিছু সদস্য জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় থাকায় তাদের পাওয়া যায়নি।