• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মেলান্দহে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ১ জুলাই, ২০২৪

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: দিদারুল পাশা, ভাইস চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেনিন তাসনীন জোনাকীকে বরণ করা হয়েছে। একই সাথে বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান ডাঃ মো: ইউনুছ আলীর বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (০১ জুলাই) বেলা ১১টায় মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এই বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও বিদায়ী দুই ভাইস চেয়ারম্যানকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও মাহবুবা হক বলেন, বিদায়ী উপজেলা পরিষদ অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করেছেন সেটাই প্রশংসার যোগ্য। তিনি আাশা করেন, নতুন উপজেলা পরিষদ সকলের সাথে সমন্বয় করে উপজেলার কার্যক্রমকে আরোও গতিশীল করবে।

নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দিদারুল পাশা তাঁর বক্তব্যকালে বিদায়ী উপজেলা চেয়ারম্যানের প্রশংসা ও সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো : কামরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান ডাঃ মো: ইউনুছ আলী সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যে কোন প্রয়োজনে তাঁরা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলাবাসির পাশে থাকবেন।
মেলান্দহ উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সোহরাব হোসেন বাবু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান জেননীন তাসনীন জোনাকি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউ পি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো : জিন্নাহ, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন, হাজরাবাড়ি পৌর মেয়র সামসুজ্জামান সুরুজ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ, নাংলা ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা, দুরমুঠ ইউ পি চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী ও মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: গাজি মোহাম্মদ রফিকুল হক। #
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category