• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলাপ্রতিনিধি, জামালপুর :

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জামালপুরের মেলান্দহে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। ৬ বছর পূর্ণ করে এবার ৭ম বছরে পদার্পণ করছে বিশ্ববিদ্যালয়টি। কর্মসূচিতে এ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপাচার্যের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মির্জা আজম এমপিকে নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মির্জা আজম এমপি, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশ এবং জনগণের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় গবেষণা কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান সরকার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান রিপন রায়, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আল মামুন সরকার, ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হক, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল বারী, মির্জা আজম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) পার্থ সারথি দাশ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিষয়ের প্রভাষক ইলিয়াছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, অধুনালুপ্ত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুস্তম আলী ঠিকাদার, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা

আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জামালপুর পৌরসভার মেয়র মো. ছানুয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ,

বশেফমুবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও ভারপ্রাপ্ত প্রক্টর এসএম ইউসুফ আলী।

এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পাসের মেইন গেট, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও হলগুলোয় আলোকসজ্জা করা হয়েছে। অনুষ্ঠানসূচির সবশেষে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৭ জাতীয় সংসদে পাস হওয়ার পর একই বছরের ২৮ নভেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়।

এরপর প্রথম ব্যাচে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চারটি অনুষদে চারটি বিভাগে ১২৮ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। ২০১৯ সালের ৩১ মার্চ প্রথম ওরিয়েন্টেশন এবং ১ এপ্রিল ক্লাস শুরুর মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সূচনা হয়।

উল্লেখ্য, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৭’ গেজেট আকারে প্রকাশের দিন অর্থাৎ ২৮ নভেম্বর প্রতি বছর ‘বঙ্গমাতা শেখ ফজিলঅতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category