জেলা প্রতিনিধি, জামালপুর :
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে জামালপুরের মেলান্দহে “শহীদি মার্চ” উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মেলান্দহ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র জনতা এর আয়োজন করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেলান্দহ উপজেলার পক্ষ থেকে শহীদি মার্চের নেতৃত্ব দেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মাশরাফি, মেলান্দহ সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ সোয়েব আহমেদ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ পনির আহমেদ প্রমূখ।
শহীদি মার্চ উদযাপনের অংশ হিসেবে আয়োজকরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বিশাল রেলি বের করে। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ অডিটোরিয়ামে এসে শেষ হয়। এতে উপজেলার নানা শ্রেণী-পেশার শতাধিক মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। #