• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মেলান্দহে ব্যাংকার গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ৩৭৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
“বাংলাদেশ কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক” এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে ‘ব্যাংকার গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক মেলান্দহ শাখা, মাহমুদপুর বাজার শাখা, ভাবকি বাজার শাখা ও টনকি বাজার শাখা এর আয়োজন করে। বাংলাদেশ কৃষি ব্যাংকের জামালপুর মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ।

বাংলাদেশ কৃষি ব্যাংক ইসলামপুর উপজেলা শাখার কর্মকর্তা শামিউল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ ইউনুস, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান। মাহমুদপুর শাখার ঋণগ্রহীতা রায়হান আলী রোমান, মেলান্দহ মৌচাক মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা শামসুল আলম খাজা প্রমুখ।

মতবিনিময় শেষে, ৪০ জন গ্রাহকের মাঝে ৭৭ লক্ষ ৭৮ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক মেলান্দহ শাখার ব্যাবস্থাপক সুমন আকতার সহ মাহমুদপুর বাজার শাখা, ভাবকি বাজার শাখা ও টনকি বাজার শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category