• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মেলান্দহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাবিবুল্লাহ শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা জাকিয়া

দিনকাল বিডি / ৩০৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি জামালপুর :

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের নিমিত্তে জামালপুরের মেলান্দহে উপজেলা পর্যায়ে প্রতিযোগিদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ হাবিবুল্লাহ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা জাকিয়া ইয়াসমিন চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার(১৩ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম খান এই প্রতিযোগিতার ফলাফল ঘোষনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

মুহাম্মদ হাবিবুল্লাহ ইসলামপুর উপজেলার পূর্ব বামনা গ্রামের মরহুম মাওলানা শমশের আলী মন্ডলের ছেলে। জাকিয়া ইয়াসমিন নরুন্দি বনপাড়ার মরহুম আব্দুর রশিদ এর মেয়ে। হাবিবুল্লাহ চরবানি পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাকিয়া উপজেলার পূর্ব বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক/শিক্ষিকা প্রতিযোগিতায় অংশ নেন।

জানা গেছে, মুহাম্মদ হাবিবুল্লাহ ১৯৯৮ সালে ইসলামপুর উপজেলার ৪ নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে প্রথম যোগদান করেন। পরবর্তীতে মেলান্দহের টুপকারচর, চরবসন্ত ও ২০০৭ সালে পদোন্নতি পেয়ে উপজেলার পশ্চিম বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৯ সালে বর্তমান কর্মস্থল চরবানি পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন এবং ওই বিদ্যালয় থেকে ২০১২ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে ২০১৬ সালে সরকারি ভাবে ভিয়েতনাম সফর করেন। মুহাম্মদ হাবিবুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে চরবানি পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। তিনি বিদ্যালয়ের শিশুদের ঝড়ে পড়া রোধে হোম ভিজিট ও মা সমাবেশ এর আয়োজন করেন। তিনি একজন বিষয় ভিত্তিক ইংরেজি প্রশিক্ষক ও ব্রিটিশ কাউন্সিলের TMTE এর মাস্টার ট্রেইনার। এছাড়াও শ্রেণি পাঠদানের বাইরে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পাঠে দক্ষতা নিশ্চিত করেন। মুহাম্মদ হাবিবুল্লাহ প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর এই প্রতিযোগিতায় জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে জাকিয়া ইয়াসমিন ২০০৫ সালে প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তির পর পর্যায়ক্রমে জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা পর্যায়ে দুইবার ও ২০১৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। জাকিয়া ইয়াসমিন ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার। ২০১০ সালে তিনি BSB ফাউন্ডেশন কর্তৃক The best teacher of district award লাভ করেন। ২০১৭ সালে সরকারি ভাবে শ্রীলঙ্কা সফর করেন। এছাড়াও তিনি উপস্থাপনা, আবৃত্তি ও অভিনয়ে পারদর্শী।

জাকিয়া ইয়াসমিন তার বর্তমান কর্মস্থল পূর্ব বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জরাজীর্ণ অবস্থা থেকে সুন্দর রংচিত্রের মাধ্যমে মনোরম পরিবেশ তৈরিতে সক্ষম হয়েছেন। তিনি বিদ্যালয়ের শিশুদের ঝড়ে পড়া রোধে বাড়ি বাড়ি শিক্ষার্থীদের খোজ খবর নেন এবং অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকদের সাথে মুঠোফোনে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, এছাড়াও উপজেলার নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুহাম্মদ আব্দুল জলিল শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেলিনা আক্তার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা, বানি পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মায়া বেগম শ্রেষ্ঠ কাব শিক্ষক, উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী আতিকুর রহমান শ্রেষ্ঠ কর্মচারী, মো. আব্দুল হামিদ শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার, মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির (এস এম সি) সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটি নির্বাচিত হন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category