• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইচ চেয়ারম্যান পদে ইব্রাহীম খলিলুল্লাহ’র চশমা প্রতীক এগিয়ে

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
আসন্ন মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনের মাঠ। প্রার্থীদের প্রচার-প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় ভাইস চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন ইব্রাহীম খলিলুল্লাহ ( চশমা মার্কা)।

আগামী ২৯ মে ২০২৪ ৩য় ধাপে জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আসন্ন মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হচ্ছেন, ইব্রাহীম খলিলুল্লাহ ( চশমা প্রতীক), হাসমতুল্লাহ হাসেম (তালা প্রতীক), আবু হাসান ( টিউবওয়েল প্রতীক), মাসুদুর রহমান মাসুদ ( টিয়াপাখি প্রতীক) এবং জাহাঙ্গীর আলম ( মাইক প্রতীক)।

এলাকার সাধারণ ভোটার ও কর্মী- সমর্থক সূত্রে জানা যায়, আসন্ন মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইচ চেয়ারম্যান ( পুরুষ) পদে ইব্রাহীম খলিলুল্লাহ (চশমা মার্কা) এগিয়ে আছেন। মো: ইব্রাহীম খলিলুল্লাহ বিজয়ের লক্ষে সাধারণ ভোটারদের মন জয় করার জন্য উপজেলার ১১টি ইউনিয়ন ও ২টি পৌরসভার হাট-বাজার, পথে-প্রান্তরে, পাড়া-মহল্লায় চশমা মার্কা নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। চশমা মার্কা নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।

যেখানেই প্রচার-প্রচারণা করছেন সেখানেই সাধারণ ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভোটের এলাকায় আলোচনার শীর্ষে রয়েছেন, ইব্রাহীম খলিলুল্লাহ’ র চশমা প্রতীক। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ভোটার- কর্মী- সমর্থকরা জানান, ইব্রাহীম খলিলুল্লাহ’র চশমা মার্কাকে বিজয়ী করতে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই উপজেলার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চশমা মার্কাকে বিজয়ী করবো।

মো: ইব্রাহীম খলিলুল্লাহ তরুণ সমাজকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানান। তিনি সর্বস্তরের ভোটারগনের উদ্দেশ্যে বলেন, আমি আসন্ন মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে আপনাদের সেবা করার জন্য এসেছি। আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে সবার কাছে দোয়া ও চশমা মার্কায় ভোট প্রার্থনা করছি। উপজেলাবাসির দোয়া ও ভোটে নির্বাচিত হয়ে উপজেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করতে চাই এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজেকে নিয়োজিত রাখতে চাই।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category