• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ ও বাড়িঘর ভাঙচুর

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাহাটে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫/২০ জন আহত হয়েছে। এদের মধ্য ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার ২২মে সকাল ৮ টায় মোল্লাহাট উপজেলার ঘোষগাতী গ্রামে সাগর শেখের গ্রুপ ও হেদায়েত শেখের গ্রুপের এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতর পরিবার জানায়, স্থানীয় বড়ঘাট এলাকয় একটি চায়ের দোকানে হেদয়েত শেখের লোকজন বসা ছিলো। এ সময় সাগর শেখের লোকজন এসে ধাওয়া দেয়। ফলে তাদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। এরপর ওই গ্রামের কয়েকটি স্থানে হামলা – প্রতি হামলা ও সংঘর্ষসহ ৫/৭টি বাড়িঘরের ভেতরে ও বাহিরে ভাংচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫/২০ জন আহত সহ ৫/৭ টি বাড়ি ভাংচুর লুটপাট করা হয়েছে বলে আহত সুত্র জানায়। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, মিন্নি (৩০), দিনু (২৭), সাহেদ মোল্লা (৫৫), সোহেল শেখ (৩৫), টুটুল ফকির (২৫), হাফিজুর (৪০) ও দুলাল (৪৫)।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, ওই ঘটনার এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবু আইন শৃঙ্খলার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category