• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোল্লাহাটে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে আধুনিক পদ্ধতিতে ক্লাস্টার ভিত্তিক মৎস্য চাষ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলার নতুন ঘোষগাতী আলীম মাদ্রাসা মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। “সাসটেইনেবল ক্লাসটার মেরিন ফিসারিস প্রজেক্ট (ফার্স্ট রিভাইসড) ওয়ার্কশপ অন গুড এ্যাকোয়াকালচার প্র্যাকটিস ইন কালচার ম্যানেজমেন্ট” শীর্ষক ব্যানারে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

এসময় সভাপতির বক্তব্যে মৎস্য চাষীদের উদ্দেশ্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকার বলেন, বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষ করলে আপনারা অধিক লাভবান হবেন, এতে আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে, আর আপনার/আপনাদের উন্নয়ন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত দেশ গড়ার স্বপ্ন পূরণের ভূমিকা রাখা হবে। তাই নিজের এবং দেশের উন্নয়নে আন্তরিকতার সাথে মাছ চাষ/উৎপাদন করবেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, এগ্রোভেট লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার মোঃ মনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশ্রাফুল ইসলাম, সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক আহমেদ, অধ্যক্ষ মাওলানা ফকির বশির আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যাপক এম এম নওশের আলী নসু, সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ।
উক্ত কর্মশালায় উপজেলার ৯টি ক্লাস্টারের প্রতিনিধি, সাধারণ মৎস্য চাষি, আড়ৎদার ও সূধী মিলে একশো ব্যক্তি অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category