• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মোল্লাহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট. প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থী ২০২৪ এর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
প্রধান শিক্ষক উম্মে হামীমার তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, শিক্ষক মন্ডলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহীনুল আলম ছানা বলেন, আমার বিশ্বাস আছে তোমরা পরীক্ষায় ভালো করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছো। তোমাদের (শিক্ষার্থী) শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ। শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়তে আন্তরিকতার সাথে পাঠদান সহ শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেয়ার জন্য প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।

এছাড়া ডাঃ মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় অত্র বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খানের তত্ত্বাবধানে উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আটজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ নাসির মিয়া, মোঃ কামরুজ্জামান লাভলু মোল্লা, শিক্ষক মন্ডলী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category