• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোল্লাহাটে তৃতীয় বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। এনিয়ে একাধারে তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। মঙ্গলবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শোভন সরকার জানান, দোয়াত কলম প্রতীকে ২৯৯০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন শাহীনুল আলম ছানা। তার একমাত্র ও নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাসির উদ্দিন আনারস প্রতীকে পান ১৯৯৫৪ ভোট। এছাড়া টিউবওয়েল প্রতীকে ২৭১১১ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম মিল্টন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বী তালা প্রতীকে পেয়েছেন ২২১৭৯ ভোট। ১৭২৫৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিনা পারভিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শারমিন ফুটবল প্রতীকে পেয়েছেন ১২৯১৭ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category