• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোল্লাহাটে মাতলামির প্রতিবাদ করায় বেকায়দায় একটি গ্রামের মানুষ

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে মদপানের পর এক বিয়ে বাড়িতে গিয়ে মাতলামি করার প্রতিবাদ করায় মাদকাসক্তের পক্ষ নিয়ে একটি গ্রামের লোকজনের উপর সীমাহীন অত্যাচারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরকান্দি গ্রামের লোকজনের উপর পার্শ্ববর্তী নগরকান্দি গ্রামের রাব্বানী মোল্লার নেতৃত্বে একেরপর এক বিভিন্ন অজুহাতে হমলা ভাংচুর ও লুটপাটের এ অভিযোগ করেন ওই গ্রামের মানুষ।

চরকান্দি গ্রামের শেখ শাহাজাহানের স্ত্রী মোসাঃ অজেদা (৪৫) অভিযোগ করেন, গত শুক্রবার রাত ৯টার দিকে নগরকান্দি গ্রামের রাব্বানী মোল্লার নেতৃত্বে অন্তত ২০/২৫ জনে রামদা ও লাঠি-সোঠা নিয়ে আকস্মিক হানা দেয়। ওই সময় জোর পূর্বক ঘরে ঢুকে প্রায় এক লক্ষ টাকা মূল্যের ৩ জোড়া কানের গহনা ও নগদ ৮০/৮৫ হাজার টাকা নিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামের আক্তার শেখের মেয়ের বিয়ে বাড়িতে মদ পান করে এসে মাতলামি করে তেরখাদা আড়কান্দী এলাকার মসু ডাকাতের ছেলে ইব্রাহিম (৩০)। তখন ইব্রাহিমকে মাতলামি করতে নিষেধ করে আমার ছেলে শেখ তারেক মাহামুদ (১৮) (ডিপ্লামা খুলনা ম্যানগ্রোভ ইনস্টিটিউট সাইন্স এন্ড টেকনোলজির ছাত্র)। এনিয়ে তাদের মারামারিও হয়। উক্ত ঘটনার জেরে আমাদের বাড়িতে এ হামলা ও লুটপাটের করে।

এছাড়া নগরকান্দি সোনালী বিড়ি ফ্যাক্টরির স্টাফ আজিজার শেখ (৭২) জানান, তিনি আজ শনিবার সকালে প্রতিদিনের ন্যায় কাজে যোগ দিতে ফ্যাক্টরিতে যাওয়ার পথে বাধা ও হুমকির মুখে ফিরে আসছেন। নগরকান্দি বাজার থেকে রাব্বানী মোল্লা তাকে খুন জখমের হুমকি দিয়ে ফিরিয়ে দিয়েছে। এছাড়াও কে ফিরিয়ে দিয়েছে।
এছাড়াও রাবেয়া বেগম (৫০), স্বামী কিবরিয়া শেখ কে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিতে বাধা দেয়া হয়। তার ভাষ্যমতে চরকান্দি গ্রামের লোকজনকে নগরকান্দি গ্রামে এমনকি সড়ক দিয়ে যাতায়াতেও বাধা দিচ্ছে রাব্বানী সহ তার লোকজন।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল শেখ অনুরূপ বক্তব্যে জানান, এ ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরী। অন্যথায় আরও বড় ধরনের অঘটন ঘটাতে পারে মাদকাসক্তের পক্ষ থেকে। বিষয়টি তিনি নিজে পুলিশকে জানিয়েছেন।

আজিজার শেখ (৭২)’কে ফ্যক্টরিতে যেতে না দেয়ার বিষয়টি স্বীকার করে রাব্বানী মোল্লা জানান, তিনি হামলার ঘটনায় জড়িত না, তবু তার নাম বলার কারণে এর বিচার না হওয়া পর্যন্ত কাউকে আসতে দেয়া হবে না।

এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category