• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোল্লাহাটে শিশু ছাত্রি ধর্ষণ চেষ্টার বিচার দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ষষ্ঠ শ্রেণীর সংখ্যালঘু এক ছাত্রীকে জোর পূর্বক অপহরণ ও ধর্ষণ চেষ্টার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী পুরুষের সমন্বয়ে উপজেলার চাউলটুরী স্কুলের সামনে জয়ডিহি-কচুড়িয়া সড়কে বুধবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান শিক্ষক বরেন্দ্র নাথ হালদার, প্রধান শিক্ষক বাবুল পোদ্দার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাদল, যুবলীগ নেতা কালু ও ইউপি সদস্য মনিন্দ্র সহ বক্তারা বলেন, গত ১৮ মার্চ সকালে কোচিং থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (হিন্দু মেয়ে)’কে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে উপজেলার চাউলটুরী এলাকার রসুল শেখের ছেলে নাঈম শেখ (২০)। এরপর ওই ঘটনায় থানায় মামলা হলেও এখনও আসামিকে গ্রেফতার না করার কারণে ওই এলাকার শিশু শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে কোচিং এ যাওয়া/পড়াশোনা বন্ধ করে দিয়েছে। এহেন পরিস্থিতিতে ধর্ষণ চেষ্টা কারিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে ধর্ষণ চেষ্টার ঘটনা আইনের আড়াল করতে যারা প্রত্যক্ষ ভুমিকা রাখছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে না।

মেয়ে শিশু শিক্ষার্থীরা বলেন, তারা ভয়ে ভয়ে থাকে, তাই এখন আর আগের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তাদের সহপাঠী (ভিকটিম) যদি বিচার পায় তাহলে হয়তো চলাফেরা করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category