• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তা

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

“ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্প ৩য় পর্যায়” এর আওতায় বাঘা উপজেলার ৪ জন চাষীর মাঝে ৪০ হাজার মাছের পোনা, মৎস্য খাদ্য, চুন ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক চাষীকে ১০ হাজার করে পোনা দেওয়া হয়।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।

উপকারভোগী ৪ জন চাষী হলেন:
মো: মনিরুল ইসলাম – গ্রাম: তেঁথুলিয়া মাঝপাড়া
লামইয়া খাতুন – গ্রাম: গড়গড়ী, বাঘা
সুমাইয়া খাতুন – গ্রাম: আরিফপুর, বাজুবাঘা
মো: জমির উদ্দিন – গ্রাম: সোনাদহ, আড়ানী

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৃহস্থালী কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষ প্রদর্শনী খামার স্থাপনের জন্য এই উপকরণ দেওয়া হয়েছে। প্রতিটি খামারের জন্য ২০ শতক পুকুর নির্ধারণ করা হয়েছে।

এসময় উপস্থিত চাষীরা বলেন, সরকারি সহায়তা পেয়ে তারা পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার,উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category