• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

‘যুক্তির সৌন্দর্যে আমাদের গৌরবান্বিত একুশ “

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি, বাগেরহাট ||
বিতর্ক একটি শিল্প। যা মানুষকে মুক্তচিন্তার অধিকারী করে। আমাদের যুক্তিবাদি হতে শেখায়। বর্তমান সময়ে যা খুবই দরকারি। এই বিশ্বকে যুক্তি দিয়েই জয় করতে হবে। আমরা যুক্তি শুনিনা, আলোচনা করিনা ও বিতর্ককে গ্রহণ করছি না বলেই সংঘাত হানাহানি বাড়ছে। আমাদের প্রত্যেককে সুনাগরিক, সুশিক্ষত ও সুবিবেচক হতে হবে। যার শিক্ষা আমরা পাই বিতর্ক থেকে। এটি এমন একটি সহশিক্ষা যা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে ভূল পথে পরিচালিত হওয়া থেকে বিরত রাখে।

যুক্তির সৌন্দর্যে আমাদের গৌরবান্বিত একুশ ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে
বুধবার ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) এর ২১-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আয়োজিত বিতর্ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাগেরহাট সদরের উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতনের অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ নেন।

বিতর্ক প্রশিক্ষক ও এনডিএফ বিডি বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক আবিদা সুলতানার সঞ্চালনায়
এনডিএফ বিডি’র বাগেরহাট জেলার সভাপতি সেখ সাকির হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজ-আল-আসাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনডিএফ বিডি, বাগেরহাট জেলা’র উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক চৌধুরী আব্দুর রব, মুখার্জী রবীন্দ্রনাথ,, নির্বাহী সদস্য সৈয়দ মাহাবুবুর রহমান, মো. তানজির হোসেন, ইনজামামুল হক, উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপংকর পাল, বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলীসহ অভিভাববৃন্দ।

পরে এনডিএফ বিডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category