• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরের সামনে শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।
এ সময় জেলা প্রশাসক, আজকের দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে নারীর প্রতি সহিংসতা রোধ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সবার সহযোগিতায় বাংলাদেশ এখন তার কাঙ্খিত লক্ষ্যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচকে সাফল্য অর্জন করেছি। কিন্তু এ সাফল্য টেকসই করতে কিছু কিছু নেতিবাচক বিষয় কমিয়ে আনতে হবে এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ দূর করতে হবে। আর তার মধ্যে নারী নির্যাতন অন্যতম।
পথসভায় অন্যান্যদের মধ্যে ছিলেন, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিনসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category