• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে ওএমএস’এর চাউল মুদির দোকানে ঢুকানোর সময় জণতার হাতে আটক; ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ওএমএস-এর ৫০কেজি ওজনের চার বস্তা চাউল গোপনে দোকানে প্রবেশ করা
সময় কাজল (৬০), নামে এক দোকানীকে হতেনাতে আটক করেছে
স্থানীয় জনতা ও গণমাধ্যম কর্মীরা।
রবিবার দুপুর আড়াইটায় নগরীর বোয়ালিয়া মডেল থানার
রেশমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় জনতা নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি), মোঃ আবুল কালাম আদাজকে বিষয়টি অবগত করেন। খবর
পেয়ে বোয়ালিয়া থানার ওসি ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত
হন। পরে তিনি ডিসি ফুডকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে
ডিসি ফুড মোঃ মোহন আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হন। তবে
তিনি অস্বীকার করেন এই চাউল তাদের নয়।
জানতে চাইলে ডিসি ফুড মোঃ মোহন আহম্মেদ জানান,
যেহেতু চাউলের ব্যাগ পরিবর্তন করেছে। তাই চাউলের নমুনা
নিয়ে যাচ্ছি। পরিক্ষা করে দোকানী এবং সংশ্লিষ্ট ডিলারের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরআগে অসাধু ব্যবসায়ী কাজল গণমাধ্যম কর্মীদের ভিডিও
ক্যামেরার সামনে স্বীকার করেন এই চাউল ওএমএস’এর এবং তিনি
উপস্থিত সাংবাদিকদের অর্থের বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা
করেন। এতে ব্যার্থ হলে তিনি ৩লাখ টাকা ছিনতাইয়ের মামলা
দেয়ার হুমকি প্রদাণ করেন।
জানতে চাইলে দোকানী কাজল বলেন, ওএমএসএর চাউল সবাই
কেনে, আমিও কিনি, তবে প্রতিদিন পাওয়া যায় না। সমস্য নাই,
আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি, নিউজ টিউজ করেন না। এতে ব্যর্থ
হলে স্থানীয় অসাধু লোকজনের সহযোগীতায় অসাধু দোকানী
কাজল দোকান থেকে বেরিয়ে পালিয়ে যান।
অভিযোগ রয়েছে এই অসাধু ব্যবসায়ী কাজলের বিরুদ্ধে, এর
আগে তিনি টিসিবির মালামাল কালোবাজারী করার অপরাধে
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক হন তিনি। পরে তার নিকট দুই
লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। পরে তার
ডিলারশিপ ও বাতিল করা হয়।

চাউল সরবরাহকারী সুমন (৩৫) বলেন, ডিলাররা যদি চাউল আমাদের
কাছে বিক্রি না করে, তাহলে আমরা কিনবো না। আমি বিভিন্ন
ওএমএস থেকে চাউল সংগ্রহ করে বস্তা পরিবর্তন করে কাজলের
মুদির দোকানে বিক্রয় করি।
কথা বলার এক পর্যায়ে সুমনের কাছে উপস্থিত হন মুন্না নামের
এক মৌলভী। তিনি নিজেকে রাজশাহী মহানগর ওলামা দলের
আহ্ধসঢ়;বায়ক পরিচয় দিয়ে সেই অসাধু সরবরাহকারী সুমনকে
সাংবাদিক কাছে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগীতা
করেন। এরপর সাংবাদিকদের ওপর চড়াও হন তিনি। ওই সময় বোয়ালিয়া
থানা পুলিশের হস্তক্ষেপে মুন্না নামের সেই মৌলভি সুর পাল্টিয়ে
অর্থের মাধ্যমে ম্যানেজ করা চেষ্টা করেন।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম
আজাদ বলেন, এসিল্যান্ড স্যার এবং ডিসি ফুড স্যারকে মুঠো
ফোনে জানানো হয়েছে। ডিসি ফুড ঘটনাস্থলে উপস্থিত হয়ে
চাউলের শ্যাম্পুল নিয়ে গেছেন। পরিক্ষা নিরিক্ষা শেষে ব্যবস্থা
নেবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত জনতার ভিড় জমে যায়। তারা বলেন,
গরিবের হক ওএমএস’এর চাউল। আমরা দীর্ঘ সময় রাস্তায় লাইনে
দাঁড়িয়ে এই চাউল ক্রয় করি। অনেক সময় ওএমএস নামের সেনার
হরিণ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়। আর এখন দেখছি
এইসব ডিলাররা চড়া দামে মুদির দোকানে চাউল বিক্রি করছেন।
তারা আরও বলেন, শুধু ক্রেতা নয়, বিক্রেতাদের (ডিলার) আইনের
আওতায় আনার দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category