• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে ওসির ঘুষ দাবি অভিযোগের তদন্তের সময় বাড়ল

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের সাত লাখ টাকা ঘুষ চাওয়ার ঘটনা তদন্তে আরও সময় পেয়েছে তদন্ত কমিটি। রোববার আগের পাঁচ কার্যদিবস শেষে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু অধিকতর তদন্তের জন্য কমিটি ফের সময় চেয়ে আবেদন করে। এরপর আরও পাঁচ কার্যদিবস সময় বাড়িয়ে দেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি)।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও এই তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম জানান, তারা এখনও তদন্ত শেষ করতে পারেননি। কারণ এ ঘটনায় অনেকেরই সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজন পড়ছে। তাই অধিকতর তদন্তের স্বার্থে তারা আরও পাঁচ কার্যদিবস সময় চেয়েছিলেন এবং সময় পেয়েছেন।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান জানিয়েছেন, তদন্ত কমিটি আরও পাঁচ কার্যদিবসের সময় চেয়েছিল। কারণ অধিকতর তদন্তের জন্য তারা এ ঘটনায় প্রায় ৩৭/৩৮ জনের সাক্ষাৎ নিতে চায়। তাই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আরও পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর বিকেলে ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে রাজশাহীর পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন সাহারা খাতুন (২৮) নামের এক নারী। এর সঙ্গে ঘুষ চাওয়ার ছয় মিনিট ৫৩ সেকেন্ডের সেই কথোপকথনের একটি অডিও রেকর্ডও সংযুক্ত করে দেন। ওই দিন সন্ধ্যার পর থেকে একই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এরপর ওই ওসিকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। যদিও ফাঁস হওয়া অডিওর বক্তব্য ‘এডিটেড’ (সম্পাদনা করা) বলে দাবি করেছেন ওসি মাহবুবুল।

এ ঘটনায় পরদিন রোববার তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে দেন পুলিশ সুপার সাইফুর রহমান। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল রোববার। তদন্ত কমিটি এরইমধ্যে অভিযোগকারী সাহারা খাতুন, ওসি মাহবুবুল, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ওরফে রুবেলসহ বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ১৯ সেপ্টেম্বর সাহারা খাতুন তদন্ত কমিটিকে পুরো এক ঘণ্টা ৪৫ মিনিটের একটি অডিও রেকর্ড জমা দেন।

ফাঁস হওয়া ছয় মিনিট ৫৩ সেকেন্ডের অডিওতে ওসি বলেন, ‘এক মন্ত্রী বাদে কারও কথা শুনতে এখানে আসি নাই। …এই লোকটা রাষ্ট্র। রাষ্ট্রকে সম্মান করি। মন্ত্রী মানেই রাষ্ট্র। আর মন্ত্রী অত্যন্ত ভদ্রলোক মানুষ। আমাকে নিয়ে আসছে সে। আমাকে গাইবান্ধা থেকে নিয়া আসছে। তাহলে আমি যদি খারাপ হই, তাহলে কষ্ট পাবে।

’ এই কথার মধ্যেই চারঘাটের শলুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বলতে থাকেন, ‘আপনাকে নিয়া আসছে একেবারে নির্বাচনটা পার করে দেবেন…। ’ জবাবে ওসিকে বলতে শোনা যায়, ‘তা তোমাদের রিজিকে আছে কি না, আমি জানি না। এখন এই যে নির্বাচন কমিশনার নাটক শুরু করেছে। ‘ওই অডিওতে জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাকে বদলি করে দেওয়ারও কথা বলেছেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category